কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে আড়াই কেজি সোনাসহ দু'জনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাখাল (৫২) ও বিজয় (৪২) নামে ওই দু'জনকে আটক করা হয়।

জিআরপি থানার অপারেশন অফিসার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারেন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তুর্ণা নিশিতা ট্রেনে সোনাসহ দুজন ঢাকা আসছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত দু'জনের বাড়ি চট্টগ্রামে।

তিনি আরও জানান, আটককৃতরা সোনা ব্যবসায়ী না। তারা সোনা পাচারকারী। তাদের বিরুদ্ধে জিআরপি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এআর