রাজধানীর ডেমরায় মুনস্টার মার্কেটিং (প্রা:) লি: নামক কারখানায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশী দামি ব্রান্ড্রের কসমেটিকের ১১ লক্ষ ২২ হাজার খালি কন্টেইনার, ৫০ হাজার ক্যামিক্যাল ভর্তি কন্টেইনার, ৬ লক্ষ নিম্নমানের দেশী পণ্য এবং ৬ লক্ষ ব্লেড উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত কর্তৃপক্ষ।
বুধবার বিকাল সাড়ে ৫টায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের মহপরিচালক ড. মইনুল খান এসকল তথ্য জানান।
তিনি বলেন, গত ৪মার্চ গোপন তথ্যের ভিত্তিতে রাজধানির ডেমরা এলাকায় একটি ভুয়া কসমেটিক কারখানায় অভিযান পরিচালনা করে দেখা যায় কম্পানিটিতে বিভিন্ন দামি ব্রান্ডের খালি কন্টেনার। যাতে তারা তাদের তৈরী নিম্নমানের ক্যামিক্যাল তুলে বাজারজাত করতো।
পরক্ষণে কম্পানিটিতে সিলগালা করে রাখা হয়। এবং কম্পানির মালিককে সময় দেওয়া হয় যে যদি তাদের কোন বৈধ কাগজ-পত্র থাকে তাহলে তা দেখানোর জন্য।
পরে তারা বৈধ কাগজ দেখাতে না পারায় আজ বুধবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সেই কম্পানির মালিক মোহাম্মাদ বেলায়াত হোসেন বেলালের বিরুদ্ধে মামলা করা হয়।
তিনি বলেন, সেখান থেকে আটককৃত বিদেশি দামি ব্রান্ড্রের কসমেটিক ১১ লক্ষ ২২ হাজার পণ্যর খালি কন্টেইনার, ৫০ হাজার ক্যামিক্যাল ভর্তি কন্টেইনার, ৬ লক্ষ নিম্নমানের দেশী পণ্য এবং ৬ লক্ষ ব্লেড যার মূল্য প্রায় বিশ হাজার কোটি টাকা।
এক প্রশ্নের জবাবে মনিরুল খান বলেন, এই পণ্যগুলো কাস্টমস হয়ে আসছে কিনা তা আমাদের জানা নেই তবে তা তদন্ত করে দেখতে হবে।
তিনি আরো জানান, কোন প্রতিষ্ঠিত কম্পানির মাধ্যমে আসছে কিনা তাও আমরা খতিয়ে দেখছি।
তবে এখন পর্যন্ত কম্পানির মালিককে আটক করা হয়নি কেন জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আমরা আজকেই নিশ্চিত হয়েছি যে কম্পানিটি ভুয়া তাই তাকে আগে আটক করা হয়নি এখন তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
এআই/এসএইচ





