নেত্রকোণার পূর্বধলা উপজেলায় শ্যালক মোজাম্মেলকে হত্যার অভিযোগে ভগ্নিপতি শাহীন খানসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ ১১টার দিকে নেত্রকোণা জেলার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি অপর দুজন হলেন মো. জাহাঙ্গীর ও আবদুর রহিম।
জানা গেছে,জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০২ সালে শাহীন খান তার শ্যালক মোজাম্মেলকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। এ ঘটনায় নিহতের বাবা মনসুর আলী বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। রায়ে অপরাধ প্রমাণিত হওয়ায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
[b]নেত্রকোণা,২৩জানুয়ারি(টাইমনিউজবিডি)এসএইচ/এফএ[/b]
অপরাধ
হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় শ্যালক মোজাম্মেলকে হত্যার অভিযোগে ভগ্নিপতি শাহীন খানসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।