কুমিল্লা'র দেবিদ্বারে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ । থানা সুত্রে জানা যায়, উপজেলার বরকামতা ইউনিয়নের জাফরাবাদে ষাট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে দেবিদ্বার থানা পুলিশ।
বুধবার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল আহামেদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে গ্রেফতারী পরোয়ানা জারি ও মাদক দ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাফরাবাদ গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী জাফরাবাদ গ্রামের আঃ রহমান পুত্র লম্বা কবির'র বসতঘর দো-চালা টিনের ঘরের সামনে উপস্থিত হওয়া মাত্র পুলিশের উপস্থিতি টের দৌড়ে পলায়নের সময় বাড়ির মালিক লম্বা কবির(৩৮) কে আটক করেন।
পরে উপস্থিত লোকজনদের সম্মুখে পুলিশ আটককৃত লম্বা কবিরের ঘর তল্লাশী করে চৌকির উপর একটি নীল প্লাষ্টিকের প্যাকেটে ষাট পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন। উক্ত ঘটনা সংক্রান্তে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই ) মোহাম্মদ সোহেল আহামেদ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ।
এসএ





