১২ কোটি ২০ লাখ টাকা ঋণ জালিয়াতির মামলায় সোনালী ব্যাংক নারায়নগঞ্জ মহিলা শাখার সাবেক ম্যানেজারসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত সপ্তাহে কমিশনের নিয়মিত বৈঠকে এই চার্জশিট অনুমোদন দেয়া হয়। যেকোনো দিন সংশ্লিষ্ট বিচারিক আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদক সংশ্লিষ্ট কর্মকর্তা।
আসামিরা হলেন- সোনালী ব্যাংকের নারায়নগঞ্জ মহিলা শাখার সাবেক ম্যানেজার আব্দুস সামাদ,ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠান, মিলিনিয়াম নীট ওয়্যার লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে এমডি মাহবুবুল হক,চেয়ারম্যান মো. এমদাদুল হক সরকার,সাবেক পরিচালক মো. আবুল কালাম আজাদ,মো. ফিরোজ ওয়াহিদ ও মো. মিজানুর রহমান।
এই মামলার এজাহারভুক্ত আসামি সোনালী ব্যাংকের নারায়নগঞ্জ মহিলা শাখার সিনিয়র অফিসার মো. সিরাজুল হক তদন্তের পর মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানাযায়,আসামিরা পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক থেকে মঞ্জুরীকৃত লিমিট এর বিপরীতে অবৈধভাবে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমতি ব্যতিরেকে ৩৬টি এলসির মাধ্যমে মোট ১২ কোটি ২০ লাখ ৬৫ হাজার ৪০৬ টাকা প্রদানের মাধমে আত্মসাত করে।
১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।
২০১৩ সালের ৩১ জুলাই নারায়গঞ্জ থানায় মামলাটি (মামলা নং-২৭) দায়ের করা হয়। পরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়,ঢাকা-২ এর উপ-সহকারী পরিচালক মো. আলী আকবর খাঁন এ মামলা তদন্ত করেন।
[b]ঢাকা,একে,৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
অপরাধ
সোনালী ব্যাংকে ঋণ জালিয়াতি: ৬ জনের বিরুদ্ধে চার্জশিট
১২ কোটি ২০ লাখ টাকা ঋণ জালিয়াতির মামলায় সোনালী ব্যাংক নারায়নগঞ্জ মহিলা শাখার সাবেক ম্যানেজারসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গত সপ্তাহে কমিশনের নিয়মিত বৈঠকে এই চার্জশিট অনুমোদন দেয়া





