‘প্রাণ মিল্ক’ ও ‘ফার্মফ্রেশ মিল্ক’র পাস্তুরিত দুধ উৎপাদন এবং বিক্রি পাঁচ সপ্তাহের জন্য বন্ধ করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ফলে এই দুই ব্র্যান্ডের দুধ উৎপাদন ও বিক্রিতে আর কোনও বাধা নেই।
এই দুই কোম্পানি হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদনের শুনানিতে মঙ্গলবার (৩০ জুলাই) চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল আদালত এই আদেশ দেন।
প্রাণ ও ফার্মফ্রেশের পক্ষে চেম্বার আদালতে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মুরাদ রেজা।
এই দুটি কোম্পানিসহ বিএসটিআই অনুমোদিত ১৪টি কোম্পানির সবগুলোকেই পাঁচ সপ্তাহ পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রি বন্ধ রাখতে বলেছিল হাইকোর্টের একটি বেঞ্চ।
আরও পড়ুন: আড়ং-প্রাণসহ ১৪ কোম্পানির দুধ উৎপাদন-বিক্রি বন্ধের নির্দেশ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক টুটুল জানান, ওই আদেশের বিরুদ্ধে প্রাণ ডেইরি ও আকিজ ফুডের আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান আজ (মঙ্গলবার) হাইকোর্টের আদেশ ৫ সপ্তাহের জন্য স্থগিত করে দেন।
এর আগে সোমবার (২৯ জুলাই) মিল্কভিটার পক্ষেও একই আদেশ দিয়েছিল চেম্বার আদালত।
এমবি





