ধানমন্ডির সোবহানবাগ মসজিদের সামনে ছিনতাইকারীদের হামলায় নিহত হওয়া গৃহবধূ রিপার হত্যাকাণ্ডের মামলায় আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার অতিরিক্ত মহানগর হাকিম মো.আলমগীর রাজের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডির থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ১০ দিনের রিমান্ড চাইলে আদালত আবুল কালাম ও হেমায়েত হোসেন হিমুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ধানমন্ডির সোবহানবাগ মসজিদের সামনে ভোরে রিকশায় করে গৃহবধূ রিপা তার লালমাটিয়ার বাসায় ফিরছিলেন। এসময় ছিনতাইকারী চক্রের এই তিন সদস্য তার হাতের ভ্যানিটি ব্যাগ টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। আহতবস্থায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

পরে সোমবার রাতে ধানমন্ডি থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে মিরপুরের ৬ নম্বর সেকশন থেকে গ্রেফতার করে।

কেএইচ