নাশকতা মামলায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান রিপনসহ ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (০২ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা ওই নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
জেলা ও দায়রা জজ আদালত পুলিশের পরিদর্শক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে যুবদলেল ১১ নেতাকর্মী স্বশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এমএনজে





