৭১'র মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র ও বিএনপি নেতা পলাতক জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ তৃতীয় দিনের মতো রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন হয়। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আসামিপক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন।
জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে আনীত ১১টি অভিযোগের ১০ ও ১১ নম্বর অভিযোগের ওপর যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নী।
এ নিয়ে খোকনের বিরুদ্ধে আনা সবগুলো অভিযোগের ওপর যুক্তি উপস্থাপন শেষ করেছেন রাষ্ট্রপক্ষ।
গত ৯ অক্টোবর জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগে চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল।
[b]ঢাকা, কেএ, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
অপরাধ
খোকনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শেষ
৭১'র মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র ও বিএনপি নেতা পলাতক জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে





