আদালত থেকে পালিয়ে যাওয়া ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডা.আতিয়ার রহমান আদালতে আত্মসমর্পণ করেছেন।
এসময় জামিন চাইলে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নিদের্শ দিয়েছেন আদালত।
রোববার মহানগর ভারপ্রাপ্ত দায়রা জজ মোসাম্মত জাকিয়া পারভীনের আদালত এ নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট দুদকের দায়ের করা দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করেন ঢামেকের ৭ জন কর্মকর্তা। আদালত সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে কাঠগড়া থেকে ডা.আতিয়ারসহ ২ জন পালিয়ে যান।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





