মোহাম্মদ মোজাহের হোসেন নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে ৩২ কোটি টাকার চেক জালিয়াতির অভিযোগে ৪টি মামলা করেন চার ব্যাবসায়ী।  
বুধবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমানের আদালতে এ মামলা করা হয়।
অভিযোগকারীরা হলেন, আহমেদ খায়ের, জাহিদুল হক, জানে আলম ও মোশারফ হোসেন নামে খাতুনগঞ্জের চার ব্যবসায়ী।
আইনজীবী জাফর ইকবাল টাইমনিউজবিডিকে জানান, আদালত মামলাগুলো আমলে নিয়ে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, মামলায় অভিযুক্ত ইয়াছির এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোজাহের হোসেনের বিরুদ্ধে ৩২ কোটি ৬১ লাখ ৯৪ হাজার ৮৬ টাকার চেক তারণার জালিয়াতির আনা হয়েছে।  
মোজাহের ব্যবসায়ী জাহিদুল হককে তার পাওনা বাবদ বিভিন্ন সময়ে ব্যাংক এশিয়া, ন্যাশনাল ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের দুইটি অ্যাকাউন্টের মাধ্যমে সর্বমোট ১২ কোটি ৫৯ লাখ ১৪ হাজার ৯৫৯ টাকার চেক প্রদান করেন।
বিভিন্ন সময়ে চেকগুলো ডিজঅনার হওয়ার পরও এ ব্যাপারে কোন ব্যবস্থা না নেয়ায় তিনি মোজাহের হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এছাড়াও বিভিন্ন চেকের মাধ্যমে অপর তিন ব্যবসায়ীকে মোট ২০ কোটি দুই লাখ ৭৯ হাজার ১২৭ টাকার চেক প্রদান করলেও সেগুলোও ডিজঅনার হয়।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি(টাইম নিউজবিডি.কম)// জিই[/b]