যশোরে কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও অপহরণ করার অপরাধে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

রোববার দুপুরে যশোর আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবল আপনকে (২৯) জেলহাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা সংযুক্তের জন্য ডাক্তারি পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করবে বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত পুলিশ কনস্টেবল ঝিনাইদহের হরিণাকুন্ডু থানায় কর্মরত। ভুক্তভোগী শিক্ষার্থী যশোর এমএম কলেজে অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছেন। তার বাড়ি জেলার চৌগাছা উপজেলায়।

ধর্ষিতাকে খুলনার দিঘলিয়া এলাকার একটি বাজার থেকে শনিবার রাত ১০ টার দিকে উদ্ধার করে পুলিশ। পরে তার অভিযোগে পুলিশ কনস্টেবল আপনকে ঝিনাইদহের হরিণাকুন্ডু থানা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও বাদী সূত্র মতে, ছাত্রীকে গত ৫ মার্চ তাকে ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার নামকস্থানে নিয়ে যায় কনস্টেবল আপন (২৯)। এরপর থেকে ওই ছাত্রীর খোঁজ পাওয়া যায়নি।

ছাত্রীর খোঁজ পেতে গত ১০ মার্চ চৌগাছা থানায় মামলা করে তার বাবা। পুলিশ পরবর্তীতে ছাত্রীকে খুলনার দিঘলিয়া এলাকার একটি বাজার থেকে উদ্ধার করে।

মেয়েকে উদ্ধারের পরে ঘটনা শুনে রাতেই অভিযুক্ত পুলিশকে গ্রেফতার করা হয়।

জেএ