ছেলের হাতে অগ্নিদগ্ধ পিতা রফিকুল হুদা মারা গেছেন। আজ বুধবার শেষ রাতের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তার লাশ ফরিদপুরে আনা হবে বলে জানা গেছে।


নিহত রফিকুল হুদার ভাই এটিএম সিরাজুল হুদা সাংবাদিকদের জানান, শেষ রাত ৪ টার দিকে রফিকুল হুদা মারা যান। তাকে ফরিদপুরে দাফন কর হবে।

জানা গছে, রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের সদস্যরা ঢাকার পথে। এখনো রফিকুল হুদার লাশ ঢামেকে রয়েছে।
গত বৃহস্পতিবার রফিকুল হুদার একমাত্র ছেলে একটি নতুন মোটর সাইকেলের আবদার পুরণ না করায় পেট্রোল ঢেলে বাবা রফিকুল হুদা ও মা সিলভিয়ার গায়ে আগুন ধরিয়ে দেয়। এতে দুইজন আহত হন। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। 

এসএ