রাজধানীর তুরাগে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম সৈয়দ আবুল হোসেন (৪৫) বলে জানা যায়। 

বৃহস্পতিবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেনের পিতার নাম মৃত তাজেম আলী। তারা তুরাগের চন্দ্রলভোগ এলাকায় থাকেন।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) খলিলুর রহমান বৃহস্পতিবার রাত ১টায় তুরাগ এলাকার ইস্টওয়েস্ট হাসপাতাল থেকে লাশ ‌উদ্ধার করেন। পরে ময়না তদন্তের জন্য শুক্রবার সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খলিলুর রহমান বলেন, ‌আব্দুল্লাহপুর থেকে নবীনগরগামী একটি লেগুনায় বৃহস্পতিবার রাদে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে তুরাগ থানা পুলিশ। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের স্ত্রী শারমিন সুলতানা জানান, তার স্বামী একজন দলিল লেখক। দলিল লেখাকে কেন্দ্র বিরোধ ছিলো। তবে এখন আমি কিছু বলবো না। এ বিষয়ে পড়ে কথা বলবো।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ