ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মেঘনা নদীতে নির্মাণাধীন সকল স্থাপনা ৭ দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও হাবিবুল গণির  সমন্বয়ে  গঠিত বেঞ্চ এ  আদেশ দেন।
ওই এলাকায় অবস্থিত মেঘনা নদীতে নির্মাণাধীন  সকল স্থপানা ৭ দিনের মধ্যে ভেঙ্গে তার প্রতিবেদন ব্রাহ্মনবাড়িয়ার ডিসি, এসপি, আশুগঞ্জ থানার ওসি ও বিআইডব্লিউটিএর কর্তপক্ষকে দিতে বলেছেন হাইকোর্ট।
একই সাথে আদালতের নির্দেশনা অনুযায়ী  কি কি পদেক্ষেপ গ্রহণ করা হয়েছে তার প্রতিবেদন আগামী ৪ সপ্তাহের মধ্যে  সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে জমা দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
আশুগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতৃবৃন্দ মেঘনা নদীর জায়গা দখল করে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে জেটি নির্মাণের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তা সংযুক্ত করে কিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী ও এখলাস উদ্দিন ভূইয়া রিট আবেদন করেন।
ঢাকা, জিই ফেব্রুয়ারি ১৩ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ