১৯৭১’র মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে প্রসিকিউশনের ২৩তম ও ২৪তম সাক্ষীর জেরা গ্রহণসম্পন্ন হয়েছে। জেরা শেষে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করেছে ট্রাইব্যুনাল।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চে এ জেরা গ্রহণকরা হয়।
প্রসিকিউশনের ২৩তম সাক্ষী আম্বিয়া খাতুন ও ২৪তম সাক্ষী আনোয়ারা বেগমকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম।গতকালওতাদের সাক্ষ্য গ্রহণকরা হয়েছিল।
উল্লেখ্য,গত ১১ নভেম্বর ট্রাইব্যুনালে সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধেহত্যা,গণহত্যা,নির্যাতন,অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। এর মধ্যে ১৬টি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
গত ১৫ মে বুধবার কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরপর ২১ মে কায়সারকে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া আদালত।
ঢাকা,কেএ ১৬ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর





