টাকা না পেয়ে আদালত চত্বরে জাকির হোসেন (৩৩) নামেএক আসামিকে পিটিয়ে রক্তাক্ত করছে পুলিশ। মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানা গেছে,হালিমা বেগমতার আসামি ছেলে জাকিরকে খাবার দিতে যান। এ সময় তার কাছে টাকা দাবি করেন কাশিমপুর কারাগারের পুলিশ সদস্য গিয়াস উদ্দিন। টাকা না দেয়ায় ওই পুলিশ সদস্য জাকিরকে পিটিয়ে রক্তাক্ত করে।

হালিমা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে খাবার খাওয়াইতে চাইলে পুলিশ টাকা দাবি করে। টাকা না দিলে গিয়াস উদ্দিন পুলিশ জানিয়ে দেয়- টাকা না দেয়া হলে খাবার খাওয়াইতে দেওয়া হবে না। এরপরও খাবার খাওয়াইতে গেলে গিয়াস উদ্দিন আমার ছেলেকে পেটায়।

এতে জাকিরের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতসহ কপাল ও ডান হাতের কনুই ফেটে যায়।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোর্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা জাকিরকে উদ্ধার করে মহানগর দায়রা জজ আদালতের নিচ তলায় শুইয়ে দেয়।

এ বিষয়ে কাশিমপুর কারাগারের পুলিশ সদস্য গিয়াস উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি মারধর ও টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন। এ সময় অন্য পুলিশ সদস্যরা তাকে দ্রুত সরিয়ে নেয়।

ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ