রাষ্ট্রদ্রোহের একটিসহ ১০ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১ ফেব্রুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

এদিন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া শারীরিক অসুস্থতা বোধ করায় আদালতে হাজির হতে পারেননি, তাই সময় আবশ্যক।

খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার মামলাগুলোর মধ্যে আটটি ২০১৫ সালে দারুসসালাম থানায় দায়ের করা হয়। নাশকতার আরেকটি মামলা যাত্রাবাড়ী থানায় ২০১৫ সালে দায়ের করা হয়।

রাষ্ট্রদ্রোহের মামলাটি ২০১৬ সালের ২৫ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদারের আদালতে দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী।

এমবি