রাজধানীর তেজগাঁওয়ে ব্লগার ওয়াশিকুরকে আনসারুল্লাহ টিমের স্লিপার সেলের সদস্যরা হত্যা করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে বুধবার বিকেল ৪টার দিকে সাংবাদিকদের একথা বলেন পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম।
তিনি বলেন, ওয়াশিকুর হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া আরিফ ও জিকরুল্লাহ রিমান্ডে এ তথ্য দিয়েছেন। আনসারুল্লাহর স্লিপার সেলের কয়েকটি টিম রয়েছে। এরমধ্যে ২-৩টি স্লিপার সেল সচল রয়েছে। ওয়াশিকুর হত্যাকাণ্ডের ১৫ দিন আগে তাদের যাত্রাবাড়ীর একটি বাড়িতে প্রশিক্ষণ দেওয়া হয়। এরা সবাই হাটহাজারী মাদ্রাসার ছাত্র।
২৭ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও হাতিরঝিল বেগুনবাড়ী এলাকায় বাসা থেকে বের হলে ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে তিন যুবক। পরে বাবুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইআর





