নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একই পরিবারের ৪ জন আহত হয়েছেন।
রোববার ভোর ৬টার দিকে খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায়
এ হামলা ঘটে।
আহতরা হলেন, মিজানুর রহমান (৪০), স্ত্রী বিলকিস বেগম (৩২) ও তাদের দুই ছেলে বেলাল হোসেন (১৩) ও রফিকুল ইসলাম (১৫)। তারা দক্ষিণ গোড়ান এলাকার ৩১ নম্বর রোডে একটি টিনসেট বাসায় থাকেন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, ভোরে তাদের বাসার টিউবওয়েলে ৫/৬ জন ব্যক্তিকে হাত-মুখ ধৌত করতে দেখে তাদের পরিচয় জানতে চান। এসময় তারা ছুটে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপাতে থাকেন। এতে তারা আহত হন।পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন বলেও জানান বেলাল হোসেন।
জেএ





