মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রোকোণার আতাউর রহমান ননী ও ওবায়দুল হক তাহেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্র্রাইব্যুনাল।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
একই সঙ্গে ১৪ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করার আদেশ দেয়া হয়েছে বলে প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি জানান।
এর আগে ১২ আগস্ট এ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ট্রাইব্যুনালের আদেশের ভিত্তিতে নেত্রোকোণা পুলিশ তাদেরকে একই দিনে গ্রেফতার করে।
নেত্রোকোণার এ দুই আাসামির বিরুদ্ধে গত বছর থেকে তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্তকারী কর্মকর্তা সাজাহান কবীর তাদের বিরুদ্ধে তদন্ত করছেন।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





