নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালার গেজেটের বিষয়ে আজ (বুধবার) আদেশের জন্য দিন ধার্য রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ গতকাল এ দিন ধার্য করেন।

গতকাল (২ জানুয়ারি) এ বিষয়ে শুনানি ও আদেশের জন্য দিন ধার্য ছিলো; কিন্তু সময় আবেদনের পরিপ্রেক্ষিতে তা একদিন পেছানো হয়।

আদালত বলেন, রাষ্ট্রপক্ষের একদিন সময় প্রয়োজন। বিষয়টি আজ সাড়ে ১১টায় রাখা হলো।

এ সময় আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও মাসদার হোসেন মামলার আইনজীবী ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম উপস্থিত ছিলেন।

গত ১১ ডিসেম্বর শৃঙ্খলা বিধিমালার গেজেট জারি করে সরকার।

এমবি