রাজধানীর রামপুরায় নিজবাসা থেকে আবু তাহের (৭২) নামে আয়কর কর্মকর্তা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর রামপুরায় নিজ বাসার দোতলায় এ ঘটনা ঘটে।

রামপুরা থানার ওসি মাহবুবুর রহমান টাইমনিউজবিডি'কে বলেন, সোমবার রাত সাড়ে ৩টার দিকে দু'জন দুর্বৃত্ত বাসার ভিতরে ঢুকে। আবু তাহেরর মুখ কস্টেপ দিয়ে আটকিয়ে মারধোর করার পর অচেতন আবস্থায় রেখে তারা পালিয়ে যায়।

এসময় তার অসুস্থ স্ত্রী পাশেই ছিলেন। এছাড়াও অন্যরুমে তার কাজের মেয়ে ছিল। তবে সবাই ঘুমিয়ে ছিলো।

সকালে মুমুর্ষ অবস্থায় তার ছেলে মেয়েরা তাকে রাজধানির ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা হয়েছে রামপুরা থানায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য গত ৩০ জানুয়ারি একই এলাকার রামপুরা মহানগর প্রজেক্ট নিজবাসা নিহত হন সাংবাদিক কন্যা ফাহমিদা আক্তার বিথুন।

ওই মামলাটির কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এআই/ এআর