কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি নিহত যুবক এলাকার শীর্ষ ডাকাত।

নিহত হেলাল উদ্দিন (৩৫) মাতারবাড়ির হংস মিয়াজির পাড়া এলাকার মৃত জাগির হোসেনের পুত্র। তার বিরুদ্ধে দু’টি হত্যা মামলা ও তিনটি অস্ত্র মামলাসহ ডজনখানেক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মাতারবাড়িতে এ ঘটনা ঘটে।

তার বিরুদ্ধে দু’টি হত্যা মামলা ও তিনটি অস্ত্র মামলাসহ ডজনখানেক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসআই জুয়েল জানান, বুধবার গভীর রাতে উপজেলার মাতারবাড়িতে একদল ডাকাত বিভিন্নস্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ দ্রুত অভিযান চালালে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

এ সময় আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতদল পিঁছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

এএস