রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ ভুয়া ডিবি পুলিশসহ ২ নারী প্রতারককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে ভুয়া আইডি কার্ড ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে র্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে বলে টাইমনিউজিবিডকে নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম।
তিনি বলেন, এই চক্রটি বেশ কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলো। এছাড়া ওই চক্রের সদস্য প্রতারক নারী সদস্যরা দেশের বিত্তশালীদের মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন করে প্রেমের ফাঁদে পেলে। পরে তারা কৌশলে তাদের আস্তানায় নিয়ে অশ্লীল ছবি তুলে তাদের জিম্মি করে মোটা অংকের টাকা আদায় করে।
এ সম্পর্কে বেলা ১১টায় র্যাব-১ এর কার্যালয়ে সংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এমআর





