মুন্সীগঞ্জের পদ্মায় দুই শতাধিত যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এর মালিক আবু বক্কর সিদ্দিক ওরফে কালু মিয়াকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের আগ্রাবাদে এক আত্মীয়ের বাড়ি থেকে এক সন্তানসহ তাকে গ্রেফতার করা হয়। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, র্যাবের সদর দফতর ও র্যাব-৭ এর যৌথ সমন্বয়ে আবু বক্করকে গ্রেফতার করা হয়। এর পর সংশ্লিষ্ট থানায় তাকে সোপর্দ করা হবে।
পিনাক-৬ লঞ্চডুবির পর ৫ আগস্ট মাওয়া ঘাটের পরিবহন ইন্সপেক্টর জাহাঙ্গীর ভূঁইয়া বাদী হয়ে মুন্সীগঞ্জের লৌহগঞ্জ থানায় লঞ্চ মালিক আবু বক্কর সিদ্দিক ওরফে কালু মিয়া, লঞ্চচালক নবী ও কাওড়াকান্দি ঘাট পরিচালনাকারী আব্দুল হাই সিকদারসহ ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





