রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

আজ রোববার (৩০ জানুয়ারি) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২০ হাজার ৪৮৭ পিস ইয়াবা, ৫৮ দশমিক ৫ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৮৯০ গ্রাম গাঁজা, পাঁচটি নেশাজাতীয় ইনজেকশন ও ৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা হয়েছে।

এইচএন