যশোরের নয়টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় একটি পাইপগান ও চারটি গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া মনিরামপুর থানার পুলিশ রতনদিয়া গ্রাম থেকে একটি পাইপগান ও চারটি গুলি উদ্ধার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কোতোয়ালি থানার পুলিশ ২৩ জনকে, চৌগাছা থানার পুলিশ ৭ জনকে, শার্শা থানার পুলিশ ৯ জনকে, ঝিকরগাছা থানার পুলিশ ৩ জনকে, বেনাপোল থানার পুলিশ ৮ জনকে, কেশবপুর থানার পুলিশ ৪ জনকে, মনিরামপুর থানার পুলিশ ৫ জনকে, অভয়নগর থানার পুলিশ ৪ জনকে ও বাঘারপাড়া থানার পুলিশ একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। সোমবার আদালতে মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
রবিন





