মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায় আজ সোমবার।

সুপ্রিম কোর্টের রেজিস্টার একেএম শামসুল ইসলাম রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য দেন।

শামসুল ইসলাম বলেন, ‘সোমবার বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করা হবে।

তাই আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকার এক নম্বরে কামারুজ্জামানের মামলাটি রায়ের জন্য অন্তর্ভুক্ত রাখা রয়েছে।’

এর আগে ১৭ সেপ্টেম্বর বুধবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

কামারুজ্জামানকে গত বছরের ৯ মে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গত বছরের ৬ জুন আপিল করেন কামারুজ্জামান।

ট্রাইব্যুনালের রায়ে হত্যা ও গণহত্যার দুটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আরও দুটি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একটিতে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

এআর