ঈদুল আযহাকে সামনে রেখে ঢাকা শহরের প্রত্যেকটি পশুর হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

জনস্বার্থে সোমবার এ রিট আবেদনটি করেন এডভোকেট মনজিল মোর্শেদ।

আগামী ৩ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ঢাকা শহরের সবগুলো হাটে পশুর অভিজ্ঞ চিকিৎসক নিয়োগের নির্দেশনাও চাওয়া হয়েছে ওই আবেদনে। এ বিষয়ে আগামী দিন শুনানি হওয়ার কথা রয়েছে।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ