জাতীয় অন্ধ সংস্থার বর্তমান কমিটি অন্ধদের কল্যাণে নিয়োজিত দুটি মার্কেট বিক্রি করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন সংস্থাটির সাবেক কমিটির নেতৃবৃন্দ।

আজ (শনিবার) সাবেক কমিটির পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক প্রেসবার্তায় এ অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, দুর্ণীতিবাজ বর্তমান কমিটি তাদের চক্রান্ত সফল করতে অবৈধভাবে এক সভার ডাক দেয়। তবে, পুলিশ প্রশাসনকে অবগত করা হলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত সাপেক্ষে সভাটি বন্ধ করে দেন।

শনিবার জাতীয় অন্ধ সংস্থার বাৎসরিক এই সাধারণ সভা-২০১৭ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সংস্থাটির সাবেক চেয়ারম্যান দৃষ্টি প্রতিবন্ধী মিনহাজ উদ্দিন অভিযোগ করেন- দুর্ণীতিবাজ বর্তমান কমিটি সংস্থার গঠণতন্ত্র অনুযায়ী সভা আহ্বান করেননি। মনগড়াভাবে সংস্থার সাভার বাস স্ট্যান্ড সংলগ্ন মার্কেট দু’টি বিক্রি করাই তাদের মূল লক্ষ্য। এমনকি ১৯৬৪ সালের গঠিত সংস্থার নাম পর্যন্ত তারা পরিবর্তন করতে চায়।

তিনি বলেন, অগ্রণী ব্যাংক নিউ মার্কেট শাখায় জাতীয় অন্ধ সংস্থার হিসাব থেকে ১,৩২,০০,০০০ টাকা উত্তোলন করে আত্বস্বাধ করেছে। তাছাড়া সংস্থাটি ধ্বংসের জন্য বর্তমান কমিটি বদ্ধ পরিকর। এই কমিটি বাতিলের দাবিতে হাইকোটে একটি মামলা চলছে। মামলা নং- ৫১০।

মিনহাজ উদ্দিন বলেন, এমতাবস্থায় অন্ধদের সম্পদ রক্ষার জন্য প্রশাসন সহ সমাজের সকল শ্রেণীর মানুষ ও গণমাধ্যমের নিকট আমাদের সাধারণ অন্ধদের উদার্ত আহ্বান।