ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে প্রায় ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাধারণ বীমা করপোরেশনের সাবেক মহাব্যবস্থাপক বিধুভুষণ চক্রবর্তীসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের সহকারি পরিচালক মো. ফজলুল হক বাদী হয়ে মতিঝিল থানায় দন্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/ ৪৭১/ ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মালাটি দায়ের করেন। মামলা নম্বর ১৩।

২০১১ সালের ১৮ এপ্রিল থেকে ২০১২ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত চেক জালিয়াতির সম্পন্ন করে আসামিরা।

মামলার অপর ৪ আসামিরা বর্তমানে কর্মরত। তাদের মধ্যে সাধারণ বীমার লোকাল অফিসের বর্তমান ম্যানেজার মো. ইব্রাহিম, সাধারণ বীমার ম্যানেজার সংস্থাপন এ এফ শাহজালাল, সাধারণ বীমার ডেপুটি ম্যানেজার (অডিট শাখা) আবদুল কাদির সিকদার এবং অডিট শাখার ম্যানেজার মো. শহীদুজ্জামান।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাধারণ বীমা করপোরেশনের তৎকালীন মহাব্যবস্থাপক বিধুভুষণ চক্রবর্তী এবং বর্তমানে কর্মরত ৪ কর্মকর্তা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহার করে সাধারণ বীমার ১৩টি বিলের টাকার চেক জালিয়াতি করেন। তার রাষ্ট্র মালিকানাধীন বিসিআইসি'র ৮টি চেকের অপর একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে চেকগুলো ইস্যু করে নিজেরা ৩৭ লাখ ৯৩ হাজার ২৩৬ টাকা আত্মসাৎ করেন।

অভিযোগে আরো বলা হয়েছে, ২০১১ সালে ১৩ মার্চ সাধারণ বীমার লোকাল অফিস থেকে স্ট্যাম্প ডিউটিসহ মোট ৪২ লাখ ৭৫ হাজা ২৭৪ টাকার (বিল নং- এমসি- ৬৭/২০১১) বিলের বিপরীতে তৎকালীন মহাব্যবস্থাপক অ্যাকাউন্ট পেয়ী চেক প্রদান করেন। কিন্তু সাধারণ বীমা করপোরেশন ওই চেকের বিপরীতে  ক্ষমতার অপব্যবহার করে ভুয়া মানি রশিদ এবং ভুয়া মেরিন সার্টিফিকেটের  মাধ্যমে জালিয়াতির আশ্রয় নিয়ে ১৩টি চেক ওয়ান ডেনিম মিলস লিসহ ৮টি প্রতিষ্ঠানের ভুয়া নাম ঠিকানায় ৩৭ লাখ ৯৩ হাজার ২৩৬ টাকা অগ্নিবীমা পলিসির দেখিয়ে আত্মসাৎ করেন। ২০১১ সালের ১৮ এপ্রিল থেকে ২০১২ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত চেক জালিয়াতির সম্পন করে আসামিরা।

একে, জেএ