রাজধানীর গুলশানে এক ব্যবসায়িকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কুপিয়ে জখম করে ২০টি মোবাইল ও নগদ পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। জখম ও ছিনতাইয়ের শিকার ওই ব্যবসায়ীর নাম সাইদ (৩০)।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে গুলশান-১ এর বি/৭৮, তানিজ এন্টারপ্রাইজ নামের এক মোবাইলের দোকানে এ ঘটনা ঘটে।
সাইদের বাবার নাম শাহবুদ্দিন মুন্সি। নিকুঞ্জ, চাঁনপারা, ৫৫/২ একটি ভাড়া বাসায় থাকেন তারা।
তবে এব্যাপারে পুলিশ বলছে, ছিনতাই নয়, মারামারি। জখমের শিকার ব্যক্তি ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আহত সাইদের আত্মীয় কামাল জানান, রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন স্থানীয় সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে হামলা চালায়। এ সময় তারা সাইদকে কুপিয়ে জখম করে ২০টি মোবাইল ও নগদ পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে তারা মামলা করবেন বলেও তিনি জানান।
তবে গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান ভিন্ন কথা। তিনি ইমনিউজবিডিকে জানান, গত বুধবার রাত স্থানীয় কয়েকজন ব্যবসায়ির সাতে সাঈদের ব্যবসায়িক দ্বন্দ্ব চলছিল। এরই সূত্র ধরে গত কাল রাতে তাদের মধ্যে বাক বিতন্ডা হয়। একপর্যায়ে মারামারি।
এঘটনায় সাঈদের পরিবারের পক্ষ থেকে ছিনতাইয়ের অভিযোগ তোলা হয়েছে। প্রাথমিকভাবে এমন খবরই পেয়েছি। তবে আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি। আপনি এক ঘন্টা পর আমাকে ফোনে কল দিয়েন সব জানতে পারবেন।
ঢাকা, জেইউ, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





