রাজধানীর সেগুনবাগিচায় ওয়াসার একটি খালি জায়গায় সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন ওয়ার্কার্স পার্টির কর্মীরা।

শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ছয়তলা ভবনের পাশের ওই খালি জায়গায় সাইনবোর্ডটি লাগিয়ে দেওয়া হয়।

সাইনবোর্ডটিতে লেখা আছে, ‘বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, কেন্দ্রীয় কার্যালয়’। ঠিকানা দেওয়া আছে ২৪ সেগুনবাগিচা।

ওয়ার্কার্স পার্টির মনোগ্রাম সম্বলিত লাল ব্যাকগ্রাউন্ডের সাইনবোর্ডটি লাগানো হয়েছে একটি খাম্বার সঙ্গে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যারা সাইনবোর্ড লাগাতে আসে তারা নিজেদের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের কর্মী হিসেবে পরিচয় দেন।

দীর্ঘদিন ধরেই সেগুনবাগিচার ওই জায়গাটি খালি পড়ে আছে। এর আগেও এলাকার একটি প্রভাবশালী মহল সেটি দখলে নেওয়ার চেষ্টা করে। পরে ওয়াসা কর্তৃপক্ষের হস্তক্ষেপে থেকে দখলদাররা সরে যায়।

জেএ