রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় বৃহস্পতিবার রাতে দুই তাইওয়ানি নাগরিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে তাঁদেরই এক কর্মচারী এ ঘটনা ঘটিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বলেন, তাঁরা গত ১০ বছর ধরে উত্তরা ৪ নম্বর সেক্টরে এক বাসায় থাকছেন। বাংলাদেশে ব্যবসা করেন তাঁরা।

রাত পৌনে ১২টার দিকে তাঁদের বাসায় ঢুকে তাঁদেরই এক ব্যবসায়িক কর্মচারীসহ কয়েকজন হামলা চালিয়েছে। তাঁদের মাথায় আঘাত করা হয়। বর্তমানে তাঁরা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

মুনতাসিরুল বলেন, হামলাকারীদের শনাক্ত করা গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমআর