নারায়ণগঞ্জে সাত খুনের তদন্ত কর্মকর্তা (ডিবির ওসি) মো. মামুনুর রশীদ মণ্ডলকে শোকজ করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এ শোকজ করা হয় বলে জানা যায়।
রবিবার দুপুর পৌনে ১২টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিন এ আদেশ দেন।
বারের আইনজীবী সমিতির সভাপতি শাহাদত হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাবেক দুই র‌্যাব কর্মকর্তাকে কেন মামলায় অন্তর্ভুক্ত না করে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে, সেজন্য এ শোকজ করা হয়েছে। চারদিনের মধ্যে শোকজের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]