রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেল(২৬) আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছে।

রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ওসি আবুল হাসান।

এর আগে, শনিবার ভোরে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১। গত ২৬ অক্টোবর বাড্ডা এলাকার একটি বিউটি পার্লারের সামনে দুর্বৃত্তদের হাতে ওই তরুণী ধর্ষণের শিকার হন।

২৮ অক্টোবর ওই তরুণী বাদী হয়ে বাড্ডা থানায় রুবেলকে প্রধান আসামি করে একটি মামলা করেন। 

 

এমএনজে