৭১ এ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হয়েছে। অচিরেই আসছে সাঈদীর আপিলের রায়।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের আপিল বেঞ্চে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন।
একই সঙ্গে এ মামলায় আসামিপক্ষের পাল্টা যু্ক্তি উপস্থাপনের জন্য আগামী রবিবার দিন ধার্য করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল বৃহস্পতিবার আদালতে সাঈদীর বিরুদ্ধে আনীত ইব্রাহিম কুট্টিকে হত্যার ৮ নম্বর অভিযোগের ওপর পিরোজপুর জেলায় মুক্তিযুদ্ধের সময় দায়ের করা মামলার আসামিদের নামের তালিকা আবেদন আকারে জমা দেন। এছাড়া এ মামলায় সাঈদীর নাম ছিল না মর্মে আসামিপক্ষের লিখিত আবেদন জেলা আদালত থেকে প্রকাশিত রায়ের সার্টিফাইড কপিসহ আদালতে রবিবার জমা দিতে বলা হয়েছে।
সাঈদীর বিরুদ্ধে আনিত হত্যা,ধর্ষণ ও ধর্মান্তরিতের বিভিন্ন অভিযোগের ওপর সংক্ষিপ্তভাবে আলোচনা করেন। শুনানিতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করে রাষ্ট্রপক্ষ।
আদালতের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন,ধর্মান্তরিত একটা গুরুতর অপরাধ।
তিনি বলেন,কাউকে হত্যা করার চেয়ে ধর্মান্তরিত করা গুরুতর অপরাধ। হত্যার মাধ্যমে মানুষের শারীরিক মৃত্যু হয়। আর ধর্মান্তরিত করার মাধ্যমে মানুষের আত্মার মৃত্যু হয়।
তিনি বলেন,আইনে বলা আছে এসব অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।
আদালতে অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এমকে রহমান,প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী উপস্থিত ছিলেন। অপরদিকে আসামিপক্ষে এস এম শাহজাহান,ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী রবিবার এ মামলার চূড়ান্ত শুনানি শেষ হতে পারে। এরপর রায়ের জন্য অপেক্ষমান রাখা হবে।
গত ২৫ ফেব্রুয়ারি থেকে সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।
এর আগে গত ২৮ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আপিল বিভাগে আসামীপক্ষ তাদের যুক্তির্তক উপস্থাপন করেন।
গত বছরের ২৪ সেপ্টেম্বর সাঈদীর মামলায় প্রথম আপিল শুনানি শুরু হয়।
৭১এ মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এ রায়ের বিরুদ্ধে গত বছরের ২৮ মার্চ আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ পৃথক দু'টি আপিল দাখিল করেন।
[b]ঢাকা, একেএ, ১০ এপ্রিল (টাইমনিউজবিড.কম) // জেএ[/b]
অপরাধ
সাঈদীর আপিলের রায় আসছে
৭১ এ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হয়েছে। অচিরেই





