দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের ২২ ধারার আড়ালে দায়মুক্তির সুযোগ পেলেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ৫ প্রভাবশালী আমলা।
আজ মঙ্গলবার দুদক চেয়ারম্যানের সভাপতিত্বে কমিশনের এক সভায় এই ৫ আমলাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।
১৫০ কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি হয়েও দায় মুক্ত হওয়া এই ভাগ্যবানরা হলেন-জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব (বিপিসির সাবেক চেয়ারম্যান) আবু বকর সিদ্দিক, বিপিসির সাবেক সচিব আনোয়ারুল করিম, বিপিসির সাবেক চেয়ারম্যান একেএম জাফরউল্লাহ , সাবেক চেয়ারম্যান মেজর (অব:) মুক্তাদির আলী এবং বিপিসির সাবেক ডিএমডি মোঃ আব্দুল আউয়াল।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।
জানা যায়, ২০১৩ সালের ১৬ অক্টোব চট্টগ্রাম বন্দর থানায় ওই ৫ আমলার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলাটি তদন্ত শেষে ২৯ জুন দুদকের উপ-পরিচালক যতন কুমার ৫ আসামির বিরুদ্ধেই চার্জশিট দাখিলের সুপারিশ রেখে প্রতিবেদন জমা দেন। মামলার অভিযোগে আসামিদের বিরুদ্ধে সমুদ্রে পরিবহণজনিত লোকসান কম-বেশি দেখিয়ে আমদানিকৃত জ্বালানি তেলের ১৫০ কোটি টাকা অতিরিক্ত মূল্য পরিশোধের নামে এ অর্থ আত্মসাতের তথ্য প্রমাণ রয়েছে।
কিন্তু আসামিরা দুদক আইনের ২২ ধারায় শুনানির আবেদন করে গত ২৩ আগস্ট তাদের শুনানির সুযোগ নেয়। তারা ‘নির্দোষ’ দাবি করে অভিযোগ থেকে অব্যাহতির চেষ্টা চালান।
ঢাকা, একে, ৯ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





