ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় কারাগারে যাচ্ছে তার পরিবার।
বুধবার সকাল ১০টায় তার পরিবার দেখা করবে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। সোমবার জামায়াতের এই নেতার ফাঁসির দণ্ড বহাল রাখেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ।
এদিকে মঙ্গলবার দুপুরে কামারুজ্জামানকে কাশিরপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
এএইচ





