এক কোটি ভারতীয় রূপিসহ রেহান আলী (২৮) নামে এক পাকিস্থানি নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সন্ধায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শুল্ক গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।

কাস্টমস জয়েন্ট কমিশনার কাজী মো: জিয়া উদ্দীন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এআই/এমকে