মৃতুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের মৃত্যু পরোয়ানা গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছেছে। বুধবার দিবাগত রাতে ওই পরোয়ানা কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, বুধবার রাতে মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের মৃত্যু পরোয়ানা এ কারাগারে এসে পৌঁছায়।

তিনি আরো জানান, এর আগে মঙ্গলবার দিবাগত রাতে মুফতি হান্নান ও বিপুলের ফাঁসির রিভিউ আবেদন খারিজের রায়ের কপি কারাগারে পৌঁছে। পরে বুধবার সকাল ১০টার দিকে খারিজের রায়ের কপি মুফতি হান্নান ও বিপুলকে পড়ে শুনানো হয়।

এ সময় মুফতি হান্নান রাষ্ট্রপতির নিকট প্রাণ ভিক্ষা চাওয়ার ব্যাপারে মত প্রকাশ করেন। এ ছাড়া তার সহযোগী বিপুলও রাষ্ট্রপতির নিকট প্রাণ ভিক্ষা চাওয়ার ব্যাপারে মত প্রকাশ করেন।

এমএনজে