শেরপুরে অজ্ঞাত এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সদরের হিরোয়া বালুঘাটা মাঠে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

জানা গেছে, ওই যুবক সেলু মেশিন দিয়ে ধান ক্ষেতে পানি সেচের কাজ করেন। রাতে মাঠেই মেশিন পাহারা দিচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করেছে।

এসটি