রাজধানীর নিউমার্কেট এলাকায় নব্য জেএমবির ৬সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবগঠিত ইউনিট 'কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম' ইউনিট। 

রোববার (১১ জুন)দিনগত রাতে নিউমার্কেট এলাকা থেকে ওই ৬ জনকে আটক করা হয়েছে বলে এক খুদে বার্তায় জানিয়েছে পুলিশ।

আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে ওই খুদে বার্তায় জানানো হয়।

এমবি