একাত্তরে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানামূলে আটক ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এম এ হান্নানসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর(সিএমএম)আদালত।
শুক্রবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার জাতীয় পার্টি থেকে নির্বাচিত এই সংসদ সদস্যসহ চারজনকে আটক করে পুলিশ।
আটকের পর অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা থাকলেও শুক্রবার ট্রাইব্যুনাল বন্ধ থাকায় তাদের ঢাকা সিএমএম আদালতে হাজির করা হয়।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক তাদের চারজনকে খণ্ড নথিমূলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রোববার ওই খণ্ডনথি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় তাদের পক্ষে জামিনের আবেদন না হওয়ায় কোনো শুনানিও অনুষ্ঠিত হয়নি।
জেআই





