রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারি, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এছাড়া গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মোট ২৭০৬ ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিল, ৬৭ পুরিয়া ও ১০ গ্রাম হেরোইন, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৫০ ক্যান বিয়ার ও ৫৭ ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

এসএইচ