মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ । শুক্রবার বিকালে মানিকগঞ্জ সদর থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, পারভেজ বিকাল সাড়ে ৫টার দিকে থানার সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় তাকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও, পারভেজের বিরুদ্ধে চাঁদাবাজি, পুলিশকে মারধর, গাড়ি পোড়ানো ও বিস্ফোরকসহ ৩৩টি মামলা রয়েছে বলে দাবি করেন তিনি।

ঢাকা. ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ