ফ্ল্যাট দেয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে খুশবু ডেভেলপার কোম্পানির মালিক মাহবুব মোর্শেদ দেশের বাইয়ে পালিয়ে যাওয়ার পায়তারা করছেন। ইতোমধ্যে তিনি বিদেশ পাড়ি দেয়ার সব কার্য সম্পাদন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, মাহবুব মোর্শেদ রাজধানীর মিরপুর-১, নাখাল পাড়া ও খিলগায়ে ফ্ল্যাট দেয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
প্রতারণা করে টাকা নেয়ার অভিযোগে সম্প্রতি রাজধানীর শাহআলী থানায় জিডি করেছেন ব্যবসায়ী আবুল কালাম আজাদ।
ওই জিডিতে বলা হয়েছে, শাহআলীর ২ নম্বর রোড এর ৭ নম্বর বাড়ির তৃতীয় তলার ফ্লরটি (৪৫,০০০০০) পয়তাল্লিশ লাখ টাকায় তার কাছে বিক্রির চুক্তি করে।
এর পর বুকিং মানি হিসেবে নগদ (৮৭০০০০) ৮ লাখ ৭০ হাজার টাকা নেয়া হয়। ২০১৩ সালে ফ্ল্যাট বুঝিয়ে দেয়ার কথা থাকলেও ৪ বছর অতিবাহিত হলেও ভবনের কাজ করেনি।
মোবাইলে বারবার যোগাযোগ করলেও তারা দেখা করতে সময় দেননি। গত ১৭ আগস্ট মাহবুব মোরর্শেদের বাসায় গেলে ২ মাসের মধ্যে টাকা পরিশোধ করার কথা বলেন।
কিন্তু টাকা না দিয়ে এমডি এবং চেয়ারম্যান দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ইতোমধ্যে ভাড়াবাড়ি ছেড়ে দিয়ে আত্মগোপনে রয়েছেন।
কিছুতেই যেনো এই প্রতারক চক্র পালিয়ে যেতে না পারে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা চেয়েছেন আবুল কালাম আজাদ।
জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকার ৮/৯ টি ভবনের ফ্ল্যাট ক্রেতাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মাহবুব মোর্শেদ চক্র।
খুশবু ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ, চেয়ারম্যান তার স্ত্রী সালমা আকতার, পরিচালক জাহিদুল ইসলাম জুয়েল। ঠিকানা মহাখালীর ডিউ এইসএস ৩১ নম্বর রোডের ৪৪৫ নম্বর বাসা।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





