আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। রেজিস্টার দপ্তর থেকে মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিচারকের বসার স্থান সংকুলান না হওয়াসহ বেশ কয়েকটি কারণে এ চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছে রেজিস্টার দপ্তর।
২০১০ সালের ২৫ মার্চ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। পরে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়।
এ পর্যন্ত ২৮টি মামলার চূড়ান্ত নিষ্পত্তি করেছে ট্রাইব্যুনাল। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ জনের ফাঁসি কার্যকর করা হয়।
এমএনজে





