ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত ভারতের কথিত ধর্মগুরু রাম রহিম সিং এর কর্মকাণ্ড কেউ বিস্তারিত প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে।
বেশ কিছু ভারতীয় গণমাধ্যমে চিঠি দিয়ে এ হুমকি দিয়েছে, রামের অনুসারীরা। বলা হয়, প্রয়োজনে রাম রহিমের ২শ ভক্ত তার জন্য জীবন দিতে প্রস্তুত। রামের অনুসারীরা বলেন, অনেকেই ধর্মগুরুকে নিয়ে মিথ্যা খবর প্রচার করছে।
বিজেপি সরকারও ধোকা দিয়েছে। তবে এখনও সব শেষ হয়ে যায়নি। রাম রহিমের বিরুদ্ধে যারা নেতিবাচক তথ্য ছড়াচ্ছে তাদের ধ্বংস করে দেয়ারও হুমকি দেয়া হয়। এদিকে রামের ডেরা সাচা সৌদার সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে গুরুদাস সিং, হানসরাজ ভুপেন্দ্র সিং ও খাট্টা সিং এর নাম রয়েছে।
এ এস





